যশোরের মুরলী,মনিহার পালবাড়ি মোড় পর্যন্ত জাতীয় সড়কটির অবশেষে ৪ লেনে রুপান্তরিত করার কাজ শুরু হয়েছে।
যশোরের মুরলী মোড় থেকে পালবাড়ি মোড় পর্যন্ত এই ৬ কিলোমিটার সড়কে ছিলো নানা খানাখন্দ ও গর্তে ভরা। বর্ষা মৌসুমে যাত্রীদের পোয়াতে হতো চরম ভোগান্তি। গ্রীষ্মের সময় ধুলোবালিতে সৃষ্টি হতো অসাস্থ্যকর পরিবেশ।
এই প্রকল্পের কাজ করোনা কালীন সময়ে বন্ধ হয়েছিলো। চলতি বছরে ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিলো আর তেমনি চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
উক্ত প্রকল্পের ৬ কিলোমিটার সড়কের ২.৯ কিলোমিটার সড়ক ৪ লেনে রুপান্তরিত করা হবে। আর এই প্রকল্পে মোট ব্যায় হবে ১৩৮ কোটি টাকা।
যশোরের এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ১৮ টি রুটে যানচলাচল করে যার ফলে গাড়ির চাপ বেশি হওয়ায় প্রতিদিনই ঘটতো নানা রকম দূর্গটনা। চলতে চলতে নষ্ট হয়ে যেত যানবাহন।
বিগত কয়েকবছর এই সড়কে বেহাল দষা হলেও নামগন্ধ ছিলো না সড়কটি সংস্করণ বা উন্নতিকরনের। ফলে যাত্রীরাও পড়তো চরম ভোগান্তিতে।
অবশেষে সড়কটি ৪ লেনে উন্নতিকরনের কাজ শুরু হওয়াকে সাধুবাদ জানিয়েছে যশোর বাসী।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/পি