দেশে সর্বোচ্চ টিকা গ্রহণ আজ

দেশে সর্বোচ্চ করোনা টিকা গ্রহণ করেছে সোমবার (১৫ ফেব্রুয়ারি)। এ দিনে সারা দেশে মোট ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন মানুষের দেহে করোনা টিকা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিন টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ৭৯ হাজার ৫২৩ জন। এ দিন টিকা গ্রহণকারীর মধ্যে ২৯ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

আজ পর্যন্ত দেশে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৭৩ হাজার ৬২৪ জন এবং৩ লাখ ৫৯ হাজার ৮৭ জন নারী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর