হজের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি

মহামারি করোনা ভাইরাসের কারণে গতবছর খুবই অল্প পরিসরে সৌদি ও প্রবাসী মুসলিমরা হজ পালন করেছিল। এ বছর হজে কী পরিমাণ মানুষ অংশ নিতে পারবেন এ ব্যাপারে এখনও সিধান্ত হয়নি।

কিন্তু আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া হজকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক জানানো হয়, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর