দ.সুনামগঞ্জে গণপিটুনীতে মেছো বাঘের মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে এলাকাবাসী একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে এ মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে কাবিলাখাই গ্রামের তারেক মিয়ার বাড়ির পিছনে মেছো বাঘকে দেখতে পায় এলাকাবাসী। মেছো বাঘটিকে দেখার পর জনমতে আতংকের সৃষ্টি হয়। ফলে লাঠিসোঁটা দিয়ে মেছো বাঘটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন বার্তা বাজারকে বলেন, মেছো বাঘ হত্যার কোনো খবর আমরা পাইনি।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর