কুবি মুটিং টিমের “স্পিরিট অফ দ্যা জেসাপ অ্যাওয়ার্ড” জয়

ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল’মুট কোর্ট কম্পিটিশনে “স্পিরিট অফ দ্য জেসাপ অ্যাওয়ার্ড” অর্জন করেছে কুমিল্লা ইউনিভার্সিটি মুটিং টিম। গত ১১-১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এবং অন্যতম মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

কুমিল্লা ইউনিভার্সিটি মুটিং টিমের অংশগ্রহণকারী সদস্যরা হলো মোঃ মুছা ভূঞাঁ, মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি এবং মো: বায়েজিদুল ইসলাম সৌরভ। দলের তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক সোহেল।

প্রতিযোগিতাটি আমেরিকান বিচার বিভাগ, ঢাকা এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কুমিল্লা ইউনিভার্সিটি মুটিং টিম “স্পিরিট অফ দ্য জেসাপ” সম্মাননা অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এরকম কিছু আন্তর্জাতিক সম্মাননা অর্জনের মাধ্যমে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবে। ২০১৯ সালে নীলস ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক আইনের ওপর মুটিংয়ে “বেস্ট প্রমিজিং টিম অ্যাওয়ার্ড” অর্জন করলেও এবার ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশনে “স্পিরিট অফ জেসাপ অ্যাওয়ার্ড” আসলেই আমাদের জন্য গর্বের।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর