ঘাটাইলে ছাড়পত্র বিহীন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে দেউলাবাড়ি, ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। অভিযান চালিয়ে ছয় ইট ভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোজাহিদুল ইসলাম বার্তা বাজারকে জানায়, ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লংঘনের দায়ে সততা ইট ভাটার মালিককে ৭ লক্ষ, মামনি ইটভাটাকে ৬ লক্ষ, যমুনা ইটভাটাকে ৫ লক্ষ, স্বর্ণা ইট ভাটাকে ৬ লক্ষ, সাগর ইটভাটাকে ৬ লক্ষ, এসবি ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ জানিয়েছে।

উত্তম আর্য্য/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর