ঘাটাইলে প্রতিপক্ষের কুঠারের আঘাতে ১জনের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২নং ইউনিয়নে নির্মনাধীন রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কুঠারের আঘাতে ইউসুফ নামে এক ব্যক্তির মৃত্যু। সোমবার (১৫ ফেব্রুয়ারি)) বিকালে ৫টায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুুফ ঐ গ্রামের লস্কর আলীর ছেলে।
নিহত ইউসুফের ভাতিজা শাকিল ও পুলিশ জানায়, সোমবার বিকালে ২নং ঘাটাইল ইউনিয়নের মজমপুর গ্রামে আনোয়ার ও তার সহযোগীরা তাদের বাড়ির কাছে রাস্তা কাটতে যায়। এসময় তার চাচা ইউসুফ বাঁধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। আনোয়ার কুঠার দিয়ে ইউসুফকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল ২নং ইউপি চেয়ারম্যান হায়দার আলী বার্তা বাজারকে জানায়, দুপক্ষের ঝগড়ার কারনে ১জন নিহত হয়েছে শুনেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতি চলছে বলে বার্তা বাজারকে জানিয়েছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম।
উত্তম আর্য্য/বার্তাবাজার/হৃ.আর