বিমানবন্দরের সড়কের ঝোপে মিললো নবজাতক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশের ঝোপ থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে। শিশুটি এখন ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছে। শিশুটি সুস্থ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা যায়, বিমানবন্দর সড়কের পাশের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি। ঝোপে পড়ে থাকা শিশুর কান্না শুনে অনেকেই এগিয়ে আসে এসময় বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জহুরা আক্তার নামে এক নারী পরম আদরে বাচ্ছাটিকে কোলে তুলে নেনে। এর পরে তিনি পুলিশে খবর দিয়ে বাচ্চাটিকে স্বামীর সহায়তায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।

বাচ্চাটি এখন সুস্থ রয়েছে কিন্তু মাটিতে পড়ে থাকায় পিঁপড়া আর পোকার কামড়ে দেহের অনেক জায়গায় দাগ হয়ে ফুলে গেছে। ঢাকা মেডিক্যালই হতভাগা বাচ্চাটির ঠিকানা।

এ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। এদিকে জানা যায়, উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর