গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে তিনটের দিকে এ আগুনের সুত্রপাত হয়।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গার্মেন্টসের ওয়াসিং ফ্যাক্টরিতে ব্যাবহৃত কেমিক্যাল সংরক্ষণ করা হয় এখানে। এলাকাবাসীর নিষেধ সত্যেও পেশীশক্তি ও রাজনৈতিক ছত্রছায়ায় জোড় পূর্বক একটি মহল আবাসিক এলাকায় এ ব্যবসায় পরিচালনা করে আসছে।
এলাকাবাসী জানায়, গাজীপুরের টঙ্গীর উত্তর আরিচপুর এলাকার হাফিজ উদ্দিন রোডে সুমন মস্তানের ক্যামিক্যলের গোডাউনে দীর্ঘদিন যাবৎ এ ব্যবসায় পরিচালনা করে আসছে একটি মহল। আবাসিক এলাকায় অনুমোদন না থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় ঝুঁকি নিয়ে চলছে রমরমা এই ব্যবসায়।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল মাহমুদ বার্তা বাজারকে জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। দীর্ঘ্য দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও চারটি গোডাউন পুড়ে যায়।
পানির পাশাপাশি অগ্নি নির্বাপক ফোম ব্যাবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানাযায়নি। এঘটনায় কোন হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানান।
বার্তাবাজার/এ.আর