ঝিনাইদহে বন্যপ্রাণী বাঁচাতে ইমামদের প্রশিক্ষণ

‘আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে’ এ শ্লোগানকে সামনে রেখে বন্যপ্রাণী বাঁচাতে ঝিনাইদহে মসজিদের ইমামদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

এসময় প্রশিক্ষণ প্রদাণ করেন বন অধিদপ্তরের পরিচালক এস এম এম জহির উদ্দিন আকন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, বৃক্ষপ্রেমিক জহির রায়হান।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন মসজিদের ইমামকে পরিয়াযাী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষন প্রদাণ করা হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর