এক দলীয় প্রহশনের নির্বাচনের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ

বিএনপি কর্তৃক ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক দলীয় প্রহশনের নির্বাচনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড শাহ-ই আলম বাচ্চ সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভূইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সৈয়দ ওবায়দুল হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর