সরকারি নির্দেশ অমান্য করায় প্রধান শিক্ষককে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন।

আদালত সুত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজরে সরকারের নির্দেশ অমান্য করে কিন্ডার গার্ডেন পরিচালনা করে আসছিল ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কেরামত আলী। উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে গেলে সত্যতা পান।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর