টিকার দ্বিতীয় ডোজের সময় পরিবর্তন

করোনার টিকার ডোজের সময় পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের পার্থক্য হবে ৮ সপ্তাহ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা জানান। তিনি বলেন, জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার দিয়ে একাধিকবার করোনা টিকার ডোজের সময়ে পরিবর্তন আনলো স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকাদান প্রকল্পের শুরুতে বলেছিল করোনা টিকা প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের দূরত্ব হবে ৪ সপ্তাহ। এই সময়ের সমালোচনা করেছিল কিছু স্বাস্থ্যবিদ তার পর থেকে টিকাদানের সময়ের পরিবর্তন করে আট সপ্তাহ করা হয়।
জানা যায়, ইতোমধ্যে নয লাখের বেশি মানুষের দেহে করোনা টিকা দেয়া হয়েছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজের সময়ের পার্থক্য হবে আট সপ্তাহ।

যাদের করোনা টিকার প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহ পরে আসতে বলা হয়েছে তাদের বিষয়ে জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রশ্ন করলে, তিনি উত্তরে বলেন তাদের এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে।

কাদের পরামর্শে ডোজের সময় নিয়ে এ পরিবর্তন আনা হলো—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর