পাপুলের স্ত্রী-কন্যার জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রুল

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতবছর ২৭ ডিসেম্বর শহিদ ইসলামের স্ত্রী ও তার মেয়েকে জামিন দেন ঢাকা মহানগর সিনিয়র বিমেষ জজ আদালত। রোববার এই জামিনের বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন দুদক।

গেল ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ শহিদ ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের জাল নথি দাখিল করার ঘটনা তদন্তের নির্দেশ দেন। দুইমাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।

২ কোটি ৩১ লক্ষ টাকার অবৈধ সম্পদ এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী, কন্যা এবং তার শালী জেসমিন প্রধানের বিরুদ্ধে মামরা করে দুদক।

কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শহিদ ইসলাম পাপুলকে গতবছর ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি সেখানে কারাবন্দি। এরইমধ্যে কুয়েত সিআইডি তার বিরুদ্ধে সেখানে মানবপাচার ও অর্থপাচারের মামলা করে। ঘুষ দেওয়ার দায়ে কুয়েতের আদালত পাপুলকে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর