মেয়র নির্বাচিত হলে ডাকাতিয়া নদী হবে উম্মুক্ত: মেয়র প্রার্থী রুবেল

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেছেন, আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে রায়পুর ডাকাতিয়া নদি দখল মুক্ত করবো।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর পৌর আওয়ামী লীগ কতৃক ডাক বাংলায় আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, দূষণ আর দখলে ঐতিহ্য হারাতে বসেছে লক্ষ্মীপুরের ডাকাতিয়া নদী। এক সময়ের খরস্রোতা এই নদীতে এখন নেই স্রোত । লঞ্চ, কার্গো তো দূরের কথা ডিঙি নৌকাও চলে না। অথচ এক সময় ঢাকা ও দেশের বিভিন্ন বন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো আসতো এ নদী দিয়ে।

কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নিলেও নদী দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন রায়পুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।

উল্লেখ্য, রায়পুর ডাকাতিয়া নদীর নয় একর রায়পুর পৌরসভাসহ ৭৭ একর জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। তারা নদীতে ২০-২৫টি বাঁশের বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এছাড়া অবৈধভাবে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে। বাঁধের কারণে কচুরিপানাসহ বিভিন্ন ময়লা-আবর্জনা জমে দূষিত হচ্ছে নদীর পানি।

মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর