রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার ১৫ (ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫ ’শ ৩৬ পিস ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ৬২৮ গ্রাম গাঁজা, ১৭৯ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল দেশী মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর