পরিকল্পনা বিভাগে সংযুক্ত প্রধান (শিল্প ও শক্তি বিভাগ) ড. সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে রাজউকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চলতি মাসের ৪ ফেব্রুয়ারি অবসরকালীন ছুটিতে গিয়েছেন রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ সাঈদ নূর আলম। ছুটিতে যাওয়ার সুবিধার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার সাঈদ নূর আলমকে গত ৩ জানুয়ারি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।
বার্তাবাজার/এসজে