শ্রীপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বছরে পদার্পন উপলক্ষ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার প্রমুখ।

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আইয়ুব হোসেন খান, বার্তা বাজার পত্রিকার মাগুরা প্রতিনিধি তাছিন জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিঞা শাহাদত হোসেন, সাংবাদিক এম আর জিন্নাহ, নাসিরুল ইসলাম, বিকাশ বাছাড়, খান আবু হাসান লিটন, লেলিন জাফর, জাহিদুল ইসলাম জুয়েলসহ অনেকেই।

তাছিন জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর