সাভারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল গনিসহ আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর