সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির প্যানেল ঘোষণা

আসন্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২০-২০২১ সেশনের নির্বাচনে লড়তে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ঘোষণা করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক বৈঠকে তাদের ১৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্যানেলে সভাপতি পদে আছেন ফজলুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তাছাড়া বিএনপির প্যানেলে দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী এবং কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাতটি সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে।

আগামী মাসের মাঝামাঝি সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর