‘জয় বাংলা শ্লোগানে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চায় মমতা’
‘জয় বাংলা’ শ্লোগানের মাধ্যমে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চায় বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে অভিযোগের তীর নিক্ষেপ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
রোববার (১৪ ফেব্রুয়ারি) শিলিগুড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেন, বিধানসভা বিপুল ব্যাবধানে জয়লাভ করবে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতায় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসবে তাদের দল। গো-হারা হারবে তৃণমূল কংগ্রেস।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র একটি স্লোগান আছে।
এছাড়া শুভেন্দু আরও বলেন, তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কি করবে তা দেখার দায়িত্ব আমাদের নয়। রাজ্যের জনগন ‘ডাবল ইঞ্জিন’ সরকারকেই ভোট দিবে।
বার্তাবাজার/এসজে