শরীয়তপুরের ভেদরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত ও ভেদরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ-শরীয়তপুর মেইন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কে চলাচল নিষিদ্ধ ট্রলি, নসিমন-করিমনসহ প্রায় ১৬টি অবৈধ যানবাহনকে সড়ক পরিবহন ২০১৮ আইনে মোট ১৬,৫০০/- জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বার্তা বাজারকে বলেন, এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
আসাদ গাজী/বার্তাবাজার/হৃ.আর