ফারমান আলী,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনবন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালনা মোড়ে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), গোলাম রসুলের ছেলে রোহানী (১৮) এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)। তারা সবাই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার বিজয়পুরের দিকে আসছিল। পথিমধ্যে অজ্ঞাত যানবাহনের সাথে ধাক্কা লেগে কালনা মোড়ে রাস্তার নিচে তারা গুরত্বর অবস্থায় পড়ে থাকে। ঘটনাস্থলেই দুইবন্ধু রোহানী ও শরিফ উদ্দিন মারা যান। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। তবে কার সাথে দূর্ঘটনাটি হয়েছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।