মুরাদনগরে বিধবাকে ধর্ষনের অভিযোগে মোয়াজ্জেন গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে দুই সন্তনের জননী এক বিধাব নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মুজিবুর রহমান (২৫) নামে মসজিদের এক মোয়াজ্জেনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মুয়াজ্জিন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে।

জানা যায়, ধর্ষণের শিকার বিধবার স্বামী ২০১৬ সালে একটি সন্তান এবং তার স্ত্রীকে গর্ভবতী রেখে মৃত্যুবরণ করেন। তারপর বিধবার তার ২টি সন্তান নিয়ে স্বাভাবিক দিনাতিপাত করছিলেন। গত ২৫ দিন আগে ঐ মহিলা তার সন্তানকে মক্তবে পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সাথে ঐ মসজিদের মুয়াজ্জিন মুজিবুরের কাছে মুক্তব পড়তে দেয়। বাচ্চাদের মুক্তব পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ বিধবার সাথে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে গত রবিবার ঐ মহিলা বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে ঐ বিধাব মহিলা কোন উপায় না পেয়ে সোমবার সকালে বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বার্তা বাজারকে বলেন, ধর্ষনের শিকার ঐ মহিলার অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. নাজিম উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর