বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালে প্রেমিকার ওপর রাগ করে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম শোভন দাশ পাপ্পু (২১)। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিএম কলেজ রোড এলাকায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।
জানা যায়, নিহত শোভন দাশ বিএম কলেজ রোড এলাকার বসবাস করতো এবং তার পিতা জনতা ব্যাংক কর্মকর্তা উত্তম দাশ। শোভন দাশ বিএম কলেজে পদার্তবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলো।
সূত্রে জানা যায়, পাপ্পুর সঙ্গে সরকারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ভালোবাসা দিবসের দিন সেই প্রেমিকাকে অন্য আরেক ছেলের সাথে ঘুরতে দেখে রাগে অভিমানে রাতে শোভন দাশ আত্নহত্যা করেন।
বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশের ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায় নি। কিন্তু ধারণা করা হচ্ছে ভালোবাসা দিবসে তার প্রেকিকার সঙ্গে কোনো দ্বন্দ নিয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই বরিশাল শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে একটি অপমৃত্যু মামলাও করা হয়েছে।
বার্তাবাজার/ভি.এস