প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান আগামী ২২ ফেব্রুয়ারি দেশের এসে পৌছাবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
নাজমুল হাসান পাপন বলেন, করোনার আরও ২০-৩০ লাখ ডোজ টিকা আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌছাবে। টিকার সংখ্যা নির্ভর করছে চাহিদার উপর। এক্ষেত্রে চুক্তি লঙ্ঘনের কোনো উপায় নেই। তাছাড়া টিকা নিয়ে কোনো সংকটও হবে না।
এদিকে রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সারদেশে করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মাঝে পুরুষের সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ এবং নারী আছেন ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত সামান্য প্বার্শপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৪২৬ জনের দেহে।
বার্তাবাজার/এসজে