শার্শায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক-২

যশোরের শার্শায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে জিয়াউর রহমানকে (৪০) ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও কবিরুল ইসলামকে (২০) ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম শার্শা থানাধীন নাভারন কলেজ মোড় থেকে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের মৃত: সাদেক আলীর ছেলে জিয়াউরকে হাতেনাতে আটক করে। অপর দিকে এসআই ফিরোজ সাতমাইল টু গোগা মাদ্রাসার সামনে থেকে বেনাপোল বারোপোতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কবিরুলকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

রাসেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর