বগুড়ায় মানবজমিনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে শহরের হেলাল মুকুল কমপ্লেক্সে অবস্থিত নিজেস্ব অফিসে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

পরে পত্রিকাটির বগুড়া প্রতিনিধি প্রতিক ওমরের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজমিন গন মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকাগুলোর মধ্য মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এ এইচ এম মশিহুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.হাসানাত আলী, ড. শাকিল আহমেদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া সাংবাদিক ইউনিয়নরে সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, সময় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান, একাত্তর টিভির বগুড়া প্রতিনিধি শাজাহান আলী বাবু, বিডিনিউজ ২৪ ডট কমের বগুড়া প্রতিনিধি জিয়া শাহিন, মোস্তফা মোঘল, দৈনিক মানবজমিনের নন্দীগ্রাম প্রতিনিধি নাজির আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান প্রমুখ।

খালিদ হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর