জামালপুরে আক্কাস হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

জামালপুরের বকশীগঞ্জের আক্কাস আলী হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও অপরাধ প্রমানিত না হওয়ায় ৫ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জুলফিকার আলী খান এই রায় দেন।

বকশীগঞ্জের চরকাউনিয়া সিমারপাড় গ্রামের আক্কাস আলী ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে জুয়া খেলতে যান। পরদিন উত্তর মাঝপাড়া কুটির ঘাট এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে হানিফ মিস্ত্রিসহ ৯ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মামলার ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ (সোমবার) দুপুরে আসামী হানিফ মিস্ত্রি, ফরিদ, আহাদ আলী ও ফরিদ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন। অপর ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খলাস দেয়া হয় ।

আলমগীর হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর