‘অবৈধভাবে ক্ষমতায় এসে জিয়া ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল’

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতায় এসে মানুষের ভাত ও ভোতের অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল বলেও তিনি মন্তব্য করেছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানে তিনি গণভবন থেকে অনলাইনে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও জাতির পিতাকে হত্যার পর ক্ষমতাগ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল। শুধু তাই নয় মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও জাতির পিতাকে হত্যার পর ক্ষমতাগ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল। শুধু তাই নয় মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ থেকে ২০ হাজার টাকা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে টাকা সরাসরি যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ‘মুজিববর্ষের উপহার’ হিসেবে ‘ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেমের সাহায্যে (এমআইএস) ‘জিটুপি’ পদ্ধতিতে ভাতার প্রচলন করেছে। এর ফলে কারো কাছে আর চাইতে হবে না, সরাসরিই তারা মোবাইলে টাকা পেয়ে যাবেন। কারণ, স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা অসম্মানিত হন, তা হতে পারে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর