রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে খুন

রাজধানীতে কিশোর হাসান মিয়া (১৬)-কে খুন করা হয়েছে। কারণ হিসাবে জানা গেছে, সালাম না দেয়ায় মুগদার মান্ডায় তাকে খুন করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সবাই একটি সংঘবদ্ধ কিশোরগ্যাঙ এর সাথে জড়িত আছে বলে জানায় পুলিশ।

হত্যাকাণ্ডের ব্যাপারে ডিবি’র (মতিঝিল) এডিসি শাহিদুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়ির দ্বন্দে হাসান মিয়াকে খুন করা হয়। তিনি আরও জানান, খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম না দেয়ায় এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের ভিতরে। ঘটনার পরপরই তাৎক্ষণিক একজনকে আটক করেছিলো পুলিশ।

উল্লেখ, গত শুক্রবার রাতে হাসানকে ছুরিকাঘাত করে খুন করা হয়। সে একটি প্রিণ্টিং প্রেসে কাজ করতো বলে জানা যায়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর