দেশে করোনায় মৃত্যু ১১ আক্রান্ত ৪৪৬

দেশে করোনা ভাইরাসে একদিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৪৪৬ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ২৮৫ জন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৮ জনে। একই দিনে করোনা থেকে সুস্থ হয়েছে আরো ৬৪১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এবং তা গত বছরের ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর