দেশে করোনা টিকার দ্বিতীয় চালান আসবে ২২ ফেব্রুয়ারি

গত ২০ জানুয়ারি বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার টিকা পাঠায় ভারত সরকার। এরপর ২৫ জানুয়ারি কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান বাংলাদেশে আসে।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের সিরাম ইনষ্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন পাপন। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনা টিকার দ্বিতীয় চালান আসবে ২২ ফেব্রুয়ারি। ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। তবে আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কেননা এখনও ৬০ লাখের বেশি টিকা মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, শুরু থেকেই আমি বলে আসছি, এ টিকা সবচেয়ে নিরাপদ টিকা। কার্যকারিতা আছে, সবচেয়ে বড় গুন হলো এ টিকা নিরাপদ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখের বেশি মানুষ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর