স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, করোনা ভাইরাসের টিকা প্রতিরোধী টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে করোনা প্রতিরোধী এক সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন বলেন, মহামারি করোনা থেকে আমরা আজ একটি এমন জায়গাতে এসেছি যে, করোনা সংক্রমণের রেট আমাদের দেশে অনেক কমে গেছে। এগুলো শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার কারণেই। বাংলাদেশ এখন ১৭তম স্থানে আছে কোভিড নিয়ন্ত্রণের দিক থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান করোনা টিকাদান কর্মসূচির অষ্টমদিনে আজ টিকা নেন, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বরাষ্ট্র সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
বার্তাবাজার/ভি.এস