সরিষাবাড়ীতে দুস্থদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিডি কার্ড বিতরন করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মাঠে এ কার্ড বিতরণ করা হয়।

জানা যায়, দুস্থ নারীদের উন্নয়নের জন্য ভিজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এ কর্মসূচিতে দুস্থ ও অসহায় কিন্তু শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়।

দুই বছর মেয়াদী ভিজিডির অধীনে দুস্থ নারীদের জন্য ২০২১-২২ অর্থবছরে পোগলদিঘা ইউনিয়নে ৪৫৬ টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এ কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

কার্ড বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য হাসিবুল হাসান বাবু সরকার, ইউপি উদ্যোক্তা সোলায়মান কবিরসহ পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ।

মোস্তাক আহমেদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর