বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেনস উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে করোনা ভ্যাকসিন আসার আগে থেকেই এ নিয়ে বেশ তৎপর ভূমিকা পালন করেছেন পাপন। বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের পরিচালক হিসেবে দেশে করোনা ভ্যাকসিন আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এতদিন ভ্যাকসিন নিতে পারেননি বিসিবি সভাপতি। আজ সকালে প্রথম ডোজের ভ্যাকসিন নিলেন তিনি। এর আগে তিনি বলেছিলেন, জাতীয় পর্যায়ের সকল ক্রিকেটারদের শিগগিরই করোনা ভ্যাকসিন দেয়া হবে।
বার্তাবাজার/এস.জি