আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভুল শুধরে আগামীর নবতর পথযাত্রায় নেতাকর্মীদের যেতে বলেন। তিনি বলেন, দলের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণহত্যা দিবসে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক সম্মেলন সভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি তার সরকারি বাসস্থান থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি দিনের আলোয় রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিলো জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার। আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
বার্তাবাজার/ভি.এস