সিংড়ায় নারী নেত্রী এবং অপরাজিতাদের মধ্য মতবিনিময় সভা
নাটোরের সিংড়ায় অপরাজিতা প্রকল্পের আয়োজনে রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি এবং অপরাজিতাদের মধ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে দিনব্যাপী উপজেলা বিআরডিবি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধারণা পত্র পাঠ করেন মহিলা নেত্রী রুনা লায়লা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুব মহিলা লীগের সহ সভাপতি অধ্যক্ষ পারভিন আক্তার, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগম, অপরাজিতা প্রকল্পের ক্লাস্টার প্রতিনিধি শাহিনা লাইজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রতিনিধিগণ।
সভায় সকল বক্তারা রাজনৈতিক দলের মুল কমিটিতে ৩৩% নারীদের অন্তর্ভুক্তির জোড় দাবি জানানো হয়। পরিচালনা করেন, জেলা সমন্বকারী মজিবুর রহমান।
রবিন খান/বার্তাবাজার/এসজে