ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানের টার্গেট দিয়েও হেরেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে উইন্ডিজদের বিপক্ষে ১৭ হারে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
কুঁচকির চোট কাটিয়ে প্রথম টেস্টে খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু প্রথম ইনিংসে বল করার সময় উরুর চোটে সিরিজ থেকেই ছিটকে যান সাকিব। সাকিবের না থাকা দলকে বেশ ভুগিয়েছে। সাকিব না থাকায় দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু তিনি সেভাবে পারফর্ম করতে পারেননি।
ঢাকা টেস্টে ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে উইন্ডিজরা। এমন হার কাম্য নয় বলে মন্তব্য করেছেন সাকিব।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন সাকিব।
সাকিব বলেন, আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কিছু কথা বলব। হার কাম্য নয়। কেবল ক্রিকেট নয়, সব খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।
বার্তাবাজার/এস.জি