সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৯০ হাজার রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬ হাজার ৭৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ১১১ জন মারা গেছেন। দেশটিতে ৪ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। এছাড়াও আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখের বেশি।
গত ২৪ ঘণ্টায় করোনায় ব্রাজিলে মারা গেছেন ৬৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত প্রাণহানি ২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এছাড়াও নতুন করে ৪৫ হাজার আক্রান্ত হয়েছে। সংক্রমণের সংখ্যা ৯৮ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।
রাশিয়ায় একদিনে করোনায় মারা গেছেন ৪৩০ জন। দেশটিতে এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৭১ হাজারের বেশি।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৫০২জন। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ১৪ লাখ ৮৪ হাজারের বেশি।
বার্তাবাজার/এস.জি