প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে টিকাদান কর্মসুচী। চলমান কর্মসূচীর অষ্টম দিনে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন।
গত ৭ দিনে সারাদেশে প্রায় ৯ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এই টিকা তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার দু’টি ডোজ সবাইকে নিতে হবে।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
বার্তাবাজার/এসজে