লালমনিরহাটে নৌকাকে ডুবালো বিদ্রোহী প্রার্থী

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ১১,০৩৬ ভোট পেয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯,০৫৫ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল।

রেজাউল করিম স্বপন লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের প্রাক্তন কোষাধ্যক্ষ। প্রার্থী প্রত্যাহার না করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি লালমনিরহাট জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক।

করোনার ভাইরাসের মহামারীর শুরু থেকেই রেজাউল করিম লালমনিরহাট পৌরসভার প্রতিটি গ্রাম ও বস্তি অঞ্চলে সাধারণ মানুষকে খাবার, ঔষধসহ বিভিন্ন ধরনের সাহায্য করেছিলেন। তিনি পৌর এলাকার প্রতিটি বাড়িতে স্বেচ্ছায় সহায়তা দিয়েছিলেন। সাধারণ জনগণ তাকে ভোট দিয়েছেন করোনার পরিস্থিতির সময়ে তিনি জনগণের পাশে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাধারণ ভোটারগণ বার্তা বাজারকে বলেন, বিপদে যাকে কাছে পেয়েছি, তাকেই আমরা ভোট দিয়েছি। আর আমাদের পৌর মেয়র এমন লোকই দরকার।

বাদশা মিয়া/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর