রায়পুর পৌরসভা নির্বাচন আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে রায়পুর হবে মডেল পৌরসভা, নির্বাচনি প্রতিশ্রুতি পূরনে ব্যর্থ হলে আর কখন নির্বাচনে আসব না।
আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডে আলিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জিলানী ২ বারের মেয়র হিসাবে রায়পুর পৌরসভার দায়িত্বে ছিলেন। তিনি দুইবারের মেয়র হয়েও রায়পুর পৌরসভার মানুষের উন্নয়নের জন্য কিছু করেননি। বিগত দিনেও এ জিলানী সাহেব নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেননি। এখন আবার নতুন করে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছিন। জিলানী সাহেব তো তার নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা না করে ও আবার প্রার্থী হয়েছেন।
জনসভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুউদ্দিন চৌধুরীর নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাকি বিল্লাহ, এডভোকেট মিজানসহ আরও অনেক।
মেহেদী হাসান মাছুম/বার্তাবাজার/হৃ.আর