এবার পরীমণিকে নিয়ে মুখ খুললেন তামিম

দুই বছর ধরে প্রেম করেছেন চিত্রনায়িকা পরীমনি আর বিনোদন সাংবাদিক তামিম হাসান। এরপর চলতি বছরের ১৪ এপ্রিল তাদের বাগদান হয়। দুই পরিবারের আত্মীয়স্বজন ছিলেন সেই অনুষ্ঠানে। বেশ জাঁকজমকপূর্ণ ছিল অনুষ্ঠানটি। বাগদান অনুষ্ঠানের পরদিন পরীমনি জানিয়ে দিলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন।

সেভাবেই এগিয়েছে সবকিছু। হঠাৎ তাদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর শোনা যাচ্ছে। পরীমনির ফেসবুক পেজ থেকে বাগদানসহ তাদের দুজনের বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে। অনেক দিন দুজনের নতুন কোনো ছবি ওঠেনি তার ফেসবুক পেজে। আর তাতেই সন্দেহ বিনোদনপাড়ার মানুষজনের।

অবশেষে জানা গেল, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী।

পরী জানান, বাগদান না হলে বুঝতাম না, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত না। গোষ্ঠী মেনটেইন করার যে বিশাল হিসাব আছে, সে বিষয়ে আমি ভীষণ অপরিপক্ব। সময়ই কথা বলবে।

এছাড়াও পরী অভিযোগের তীর ছোড়েন তামিমের দিকে। তিনি বলেন, ‘আমার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি একচুল আপস করব না। ’

এ বিষয়ে তামিম হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের মধ্যে মান-অভিমান চলছে, এটা ঠিক আছে। আমিও এটা জানি। যেহেতু আমাদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে যদি সিদ্ধান্তটা এমন হয়, তবে হতে পারে। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই বিষয়ে পরীর যেকোনো সিদ্ধান্তে আমার সম্মান ও সমর্থন দুটোই আছে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর