রৌমারীতে গাছ থেকে পড়ে ১জনের মৃত্যু

কুড়িগ্রামে রৌমারীতে গাছ থেকে পড়ে কফিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জন্তিরকান্দা (হেলিপ্যাড) গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, কফিল উদ্দিন বিকাল ৪টার দিকে ডিসি রাস্তার গাছের ডাল কাটতে ছিল। এসময় গাছ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে জন্তিরকান্দা গ্রামের গোলাম হোসেনের ছেলে বলে জানা গেছে।

রৌমারী ২নং সদর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা মৃত্যুর বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

আবু সাইদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর