চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তিনি পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ২৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকাররম হোসাইন ২৩৬৯ ভোট পেয়ে পরাজিত হন। ক্যারামবোর্ড প্রতীকের আলমগীর সরকার ২৩০১ ভোট পেয়ে তৃতীয় হন।
ভোট চলাকালে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে দুইজন তরুণ জাল ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হন। পৌরসভায় মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
মোস্তাফিজুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত-৩০১ আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রমূখ।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর