তাড়াশ উপজেলা আ.লীগের সভাপতি আমজাদ, সম্পাদক সঞ্জিত

দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ সম্মেলনের ২য় অধিবেশনে গোপন ব্যালটে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন ১৯৩ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হক পেয়েছে ১৪৮ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ২য় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইমরুল হোসেন তালুকদার (ইমন) এ তথ্য নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, সাধারণ সম্পাদক পদে সঞ্জিত কর্মকার ২৭১ ভোট পেয়ে পূনরায় নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক মর্জিনা ইসলাম পেয়েছে ৭১ ভোট।

তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান। এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

বিদায়ী সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় আ.লীগের স্বাস্থ্যও জনসংখ্যা বিষায়ক সম্পাদক, ড. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আ.লীগের সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য,সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।

এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর