উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সাতক্ষীরা পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তায় রোববার সাতক্ষীরা পৌরসভার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে ৬২.৮৪% ভোট গ্রহন হয়। মোট ৩৭টি কেন্দ্রে ২৫০৮৮ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী তাসকিন আহম্মেদ চিশতি আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতেন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু নারকেল গাছ প্রতীকে ১৩২২১ ভোট, নৌকা প্রতীকের শেখ নাসিরুল হক ১৩০৫০ ভোট, নুরুল হুদা জগ প্রতীকে ২৮৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬৭৯ ভোট পেয়ে পরাজিত হন।
সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে ৫জন, নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারন কাউন্সিলর পদে ৫২ জন লড়াই করেন।
এদিকে, ১নং ওয়ার্ডে কায়সুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৩ নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪ নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬ নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন শাওন, ৭ নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু, ৯ নং ওয়ার্ডে শেখ শফিক উল-দৌলা সাগর বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, বিগত ২০১৫ সালের সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) তাজকিন আহমেদ চিশতি ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী মো. আজহার হোসেন পেয়েছিলেন ১২ হাজার ৮৭৩ ভোট।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/হৃ.আর