বেনাপোলে ইজিবাইক টায়ারে পাওয়া গেল ভারতীয় ফেনসিডিল

যশোরের বেনাপোলে ইজিবাইক টায়ারে অভিনব কায়দায় রাখা ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কিসমত আলী (৩২) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ। আটক মাদক বহনকারী কিসমত আলী বেনাপোল কাগজপুকুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

রবিবার (১৪ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বেনাপোল থানার এসআই রোকনুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাগজপুকুর গ্রামে পাঁকা রাস্তার উপর থেকে ইজিবাইক টায়ারে অভিনব কায়দায় রাখা ১৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আজ যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাসেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর