শেষ হলো আখাউড়া পৌর নির্বাচন, চলছে ভোট গণনা

শেষ হলো ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় মেয়র পদে কারা জিতলেন, সেই ফল পেতে খুব বেশি দেরি হবে না। খুব সহজেই মানুষ ফলাফল জানতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ ভোটার উপস্থিতি ভালো ছিল।

আখাউড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্র গোলযোগের ঘটনা ঘটেছে। ভোটারা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করেন।

এইদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মোবাইল ফোন মার্কা নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল ইসলাম সকালে নির্বাচন বর্জন করছে।

পারভেজ/বার্তাবাজা/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর